Tuesday, August 16, 2011

স্বপ্ন এবং দু:স্বপ্নেরা

ঘুমিয়ে স্বপ্ন দেখার মতন চমৎকার ব্যাপার আমাদের দৈনন্দিন জীবনে খুব কমই আছে। আর ঠিক সেটারই উল্টা পিঠ হল দু:স্বপ্ন। এর মতন বাজে জিনিস কমই আছে। যারা স্বপ্নকে অর্থবহ বিষয় মনে করেন, তাদের জন্য দু:স্বপ্ন জিনিসটা ভয়াবহ। আমি এই দলে।
স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অনেক website  আছে ইন্টারনেটে। আমি অনেকসময় সেখান থেকে অর্থটা দেখে নেই। যারা স্বপ্নকে নিরর্থক মনে করেন তারা হয়ত জানেন না, স্বপ্ন নিয়ে বিরাট বিরাট গবেষণা হয়ে গেছে পৃথিবীতে। বড় বড় মনস্তত্ববিদরা এই সব গবেষণা করেছেন। আমি লাইব্রেরীতে সাইকোলজীর বই ঘাঁটতে গিয়ে দেখে বেশ অবাকই হয়েছি। কারণ, বিজ্ঞানীরা সাধারণত এই জাতীয় বিষয়কে মূল্য দেয় না বলেই আমাদের মতন সাধারণ লোকেদের ধারণা। এজন্য দেখা যায়, তারা থাকে তাদের মতন, বিশেষ জ্ঞান নিয়ে, আর আমরা থাকি আমাদের জ্ঞান নিয়ে। যদিও দুই দলের মধ্যে সহযোগিতা থাকা দরকার।

Wednesday, July 20, 2011

প্যান্ডোরার বাক্সের তলায় যা পড়ে ছিল.......

সময় চলে যাবার মধ্যে একটা মন খারাপ করা element আছে। এই যে সময় চলে যাচ্ছে , আর ফিরবে না- কথাটা ভাবতেই মন খারাপ হয়। এইআজকের বিকেলটা.... এই যে মাত্রই শব্দ পেলাম রিকশাওয়ালা টুন টুন শব্দে বেল বাজিয়ে চলে গেল রাস্তার উপর smooth ছন্দ তুলে..... এই যে ভাইয়ার সাথে কাল সারা রাত গল্প করে রাত পার করে দিনে ঘুমালাম... এই চলে যাওয়া রাতটা.............
এরা কেউই আর ফিরবে না....
অথচ ওই সময়টুকুকে আমি, আমরা আমাদের সমস্ত বুক দিয়ে জড়িয়ে ধরেছি, আমাদের অনুভূতির শেষ বিন্দু দিয়ে অনুভব করেছি, আমাদের যৌবন চলে গেছে ঐসব মুহূর্তে..........
চলে গেছে আমাদের পূর্বপুরুষেরা.......

Friday, June 17, 2011

"অদ্ভুত হাওয়ার রাত ......."


এত বাতাস বইছে যে আমার হ্যান্ডমেইড উইন্ডচাইমটাও টুং টাং বাজছে।
সম্ভবত আমার ক্রাফটসম্যানশিপে ত্রুটি, অল্প বাতাসে সহজে বাজে না...

গান শুনছি Poets of The Fall এর Sleep আর শুনছি একটা ইন্সট্রুমেন্টাল বিটোভেনের Moonlight Sonata.... এটা নাকি তার ফার্স্ট লাভকে স্মরণ করে কম্পোজ করা.... মারাত্মক।

বাতাসে পর্দা উড়তে দেখে জীবনানন্দের সেই কবিতাটার কথা মনে হচ্ছে,
ঐ যে কী যেন একটা লাইন আছে, "অদ্ভুত হাওয়ার রাত ছিল কাল..."

Sunday, April 24, 2011

Rainy

It's just stopped raining. I was dying to go out and scream and run wild like some of the guys were doing. Do they know that they belong into the "happier" class, while (being a woman and being where I am right now) I belong to the "disadvantaged" or "suppressed" (I can't find the proper word, sorry about that) class?

Leave it. It's over now and I must head back home. I'm really terrified of traffic jam.

Saturday, February 26, 2011

ওরে অভাগা ভ্যা-ভ্যালেন্টাইন ডে......

ভ্যালেন্টাইন ডে নিয়ে আমার অভিজ্ঞতা ভালো না।
ইন ফ্যাক্ট খারাপ। আরো স্পেসিফিক করে বললে বিব্রতকর (ইয়া আল্লাহ, কী মনে করতে বসলাম! #:-S )
যখন ক্লাস সেভেনে পড়ি,

FIRST CRUSH: যখন বয়স ছিল কম, আর মনে ছিল রং...

ক্লাস সিক্স।
বয়স বোধহয় বারো বা তেরো।
স্কুল থেকে বাসায় ফিরিতেছিলাম। যথারীতি একটা দার্শনিক ভাবের মধ্যে আছি.........
এমন সময়......
পাশ দিয়ে একটা রিকশা গেল।

Sunday, October 10, 2010

কেরমে কেরমে জীবন পার হইল মুর্শীদ, ট্যার পাইলাম না.....আ আ আ......

গেয়ানী গুণী লোকেরা বলেচেন, জীবন পার কইরা দিবা, পাত্তা দিবা না (ভয় পাইয়েন না, এই গেয়ানী গুণী লোক আমি নিজে। দেখলাম কেউই এই গেয়ানের কতাডা বলতে চাইতেসে না, এর লাইগা আমিই পরের নাম দিয়া বলি)।
 .................................
গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হইল। বৃষ্টি দেখতে দেখতে আর "আকাশের মন খারাপ" জাতীয় সাহিত্য মনে আসে না, মনে হয়, "আকাশের প্যাট খারাপ" (কথা বাজে শুনাইল, তয় কথা সত্য)। হইলে হইত.... কিন্তু বৃষ্টির চোটে আমার নিউমোনিয়া হয়ে গেল। :(
এরকম অসহ্য আবহাওয়া হইল কেন বাংলাদেশের?
ইহা গ্লোবার ওয়ার্মিং এর ফল।

আমি যে টাইটেল দিলাম, এটা কোন গেয়ানী গুণী লালন-টাইপ লোকের গান না... এটা আমার আবিষ্কার। তবে ভাবে মনে হইতেসে, কঠিন কতগুলো লাইন আছে এই লাইনটার পরেই.... ওয়েল, আসলে নাই।
স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো ন্যুডলস রান্না করলাম আজকে। কিন্তু খাওয়ার উপায় নাই, এটা গেস্টের সামনে যাবে।
মাঝে মধ্যে একটু খেয়াল দিয়ে তাকালে জীবন সম্পর্কে কেবল দার্শনিক ভাষ্য মুখে আসতে চায়.........
কিন্তু আসতে দেই না, কারণ এইসব দার্শনিক কথা সবই আগেই বলা হয়ে গেছে। বুড়া বুড়া মনীষীরা বলে দিয়ে গেছেন। আমার বলার আর জায়গা বাকি নাই। পুরান কথা বার বার বলে কী লাভ?

এইজন্য এখন হঠাৎ মনে চিন্তা আসছে, জীবন পার হয়ে যাক, আর কয়দিনই বা। চলে গেলেই চুকে গেল।
সেজন্যই এই দার্শনিক ভাবধারার পোস্ট আমি ধার করা ইন্টারনেটের দ্বারা লিখিতেছি। যার সারমর্ম হইল, ভক্তকুল, তোমরা কমেন্ট করিলে সাঁই বাবা (আমি) কবে উত্তর দিব তার ঠিক নাই। আদৌ দিতে পারিব কিনা তাহা কে জানে? পৃথিবীতে তো (সকল) কিছুই অর্থহীন। বেটার কমেন্ট না কর। আর যদি করতেই চাও, তবে কর। যাহা মনে চায় জীবনে তাহাই করার চেষ্টা করিও বৎস (শেষে কি য-ফলা হইবে?)।
আজকের এই (হয়ত) সমাপনী পোস্টের সাথে যাইবে একটি রৌদ্রোজ্জ্বল দিনের ছবি। যাতে যখনি উহা দেখিব তখনই বৃষ্টি আর গায়ে লাগিবে না।